ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শুক্রবার   ০৫ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২০ ১৪২৭

  • || ২১ রজব ১৪৪২

সর্বশেষ:
উন্নয়ন প্রকল্পে বেরোবি ভিসির অনিয়মের প্রমাণ পেয়েছে ইউজিসি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন বৃহস্পতিবার করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না প্রথম ধাপে কোভ্যাক্সের এক কোটি ৯ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

কুড়িগ্রামে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

Find us in facebook

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বাংলাদেশ-ভারত সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মো. আরেফিন তালুকদার পিএসসি এবং ভারতের পক্ষে ধুবরী সেক্টর ডিআইজি জে সি নায়েক অংশ নেন।

কুড়িগ্রাম ২২-বিজিবি জানায়, উপজেলার সোনাহাট বিওপি’র ১০০৮ সীমান্ত পিলারের ১০ গজ বাংলাদেশের  অভ্যন্তরে বিজিবি, সেক্টর কমান্ডার, রংপুর এবং ভারতীয় পক্ষে ডিআইজি, বিএসএফ, ধুবরী সেক্টর এর মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার সকাল ১১টায় দুই দেশের কমান্ডার পর্যায়ে এ বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে ৮ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্বে দেন রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. আরেফিন তালুকদার পিএসসি এবং ভারতের পক্ষে ১০ সদস্যের নেতৃত্ব দেন ভারতের ধুবরী সেক্টর ডিআইজি জে সি নায়ক।

বৈঠকে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ,  অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং আন্ত:সীমান্ত অপরাধ হ্রাস করাসহ বিভিন্ন  বিষয়ে উভয় পক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
 
এছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রæত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে দুই দেশের প্রতিনিধিগণ একমত হন। 

Place your advertisement here
Place your advertisement here