• মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ৬ ১৪২৭

  • || ০৫ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
করোনা ভ্যাকসিনের সুরক্ষা অ্যাপ প্রস্তুত- পলক ভারতের ‘উপহার’ ২০ লাখ টিকা আসছে বুধবার শেখ হাসিনার নেতৃত্বেই দেশ হবে উন্নত-সমৃদ্ধ- রাষ্ট্রপতি কুড়িগ্রামে মুক্তির দুই দিন আগে কারাবন্দির মৃত্যু সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কুড়িগ্রামে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

Find us in facebook

কুড়িগ্রামের রাজারহাটে কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যার দায়ে অভিযুক্ত ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। ছেলের দ্বিতীয় বিয়েতে মায়ের সম্মতি না থাকাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার উমরপান্থাবাড়ি (সাতভিটা) গ্রামের সোলায়মান আলীর ছেলে মন্তাজুল আলমের(৩৬) স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এতে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

২০২০ সালের ২০ মার্চ দুপুরে মন্তাজুল দ্বিতীয় বিয়ের দাবিতে তার মা মেহেরজান বেগম মিনুকে(৫৮) চাপ দিলে তিনি অসম্মতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তার মাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

পরে স্থানীয়রা মন্তাজুলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় নিহতের স্বামী ও অভিযুক্তের বাবা সোলায়মান আলী বাদী হয়ে মন্তাজুলকে আসামি করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন এস এম আব্রাহাম লিংকন। আর আসামি পক্ষে আইনজীবী ছিলেন লিগ্যাল এইড নিযুক্ত অ্যাডভোকেট এরশাদুল হক শাহিন।

Place your advertisement here
Place your advertisement here