• মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ৬ ১৪২৭

  • || ০৫ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
করোনা ভ্যাকসিনের সুরক্ষা অ্যাপ প্রস্তুত- পলক ভারতের ‘উপহার’ ২০ লাখ টিকা আসছে বুধবার শেখ হাসিনার নেতৃত্বেই দেশ হবে উন্নত-সমৃদ্ধ- রাষ্ট্রপতি কুড়িগ্রামে মুক্তির দুই দিন আগে কারাবন্দির মৃত্যু সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কুড়িগ্রামে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

Find us in facebook

কুড়িগ্রামে ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সদর থানা পুলিশ বিউটি বেগম (২৫) নামে ওই মাদক ব্যবসায়ী নারীকে আটক করে।

তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামী বিউটি বেগম কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের বাসিন্দা। তার স্বামী ওই এলাকায় হাতকাটা উজ্জল নামে পরিচিত। 

এ ব্যাপারে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, কুড়িগ্রামে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। জেলাবাসীকে মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে সহযোগিতার আহবান জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here