ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শনিবার   ০৬ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২১ ১৪২৭

  • || ২২ রজব ১৪৪২

সর্বশেষ:
আরো ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ পঞ্চম ধাপে ভাসানচরে পৌঁছেছেন আরো ১ হাজার ৭৫৯ রোহিঙ্গা সরকারের আশ্রয়ণ প্রকল্প: গাইবান্ধায় ঠিকানা পেল ৫০ সাঁওতাল পরিবার মার্কিন গণমাধ্যমে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে তেঁতুলিয়ার কিশোরীরা

কাউনিয়ায় ২২ কেজি গাঁজাসহ পাথর বোঝাই ট্রাক জব্দ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় ২২ কেজি গাঁজাসহ আব্দুল করিম প্রামাণিক (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব । এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাথর বোঝাই ট্রাক জব্দ করা হয়। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক আব্দুল করিম প্রামাণিক বগুড়া জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়ার মীরবাগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল। এ সময় পাথর বোঝাই একটি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যাবসায়ী আব্দুল করিম প্রামাণিককে আটক করা হয়। পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। আব্দুল করিম প্রামাণিক পাথর বোঝাই ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় মামলা দায়েরের পর আটক মাদক ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here