ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শনিবার   ০৬ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২১ ১৪২৭

  • || ২২ রজব ১৪৪২

সর্বশেষ:
আরো ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ পঞ্চম ধাপে ভাসানচরে পৌঁছেছেন আরো ১ হাজার ৭৫৯ রোহিঙ্গা সরকারের আশ্রয়ণ প্রকল্প: গাইবান্ধায় ঠিকানা পেল ৫০ সাঁওতাল পরিবার মার্কিন গণমাধ্যমে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে তেঁতুলিয়ার কিশোরীরা

কাউনিয়ায় চাচিকে ধর্ষণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় চাচিকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে দূর সম্পর্কের এক ভাতিজার বিরুদ্ধে। বুধবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপূর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ওই গৃহবধূ চাচি।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামের এক গৃহবধূকে নিজ বাড়িতে শোয়ার কক্ষে একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। গৃহবধূর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে ওই কিশোর পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে এবং গৃহবধূকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে বিকেলে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here