এখন থেকে স্বামীর সম্পত্তিতে ভাগ পাবেন হিন্দু বিধবারা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
এখন থেকে দেশের হিন্দু বিধবা নারী স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন মর্মে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করে। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী মামলার পর্যবেক্ষণে বলেন, হিন্দু বিধবা নারী অকৃষিজমির মতো স্বামীর কৃষিজমিরও ভাগ পাবেন।
বিধবারা স্বামীর কৃষিজমির ভাগ পাওয়ার অধিকার রাখে না দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে মামলা করেন এক নারীর দেবর জ্যোতিন্দ্রনাথ মণ্ডল। বিচারিক আদালত ওই মামলার রায়ে বলেন, বিধবারা স্বামীর অকৃষিজমিতে অধিকার রাখলেও কৃষিজমির অধিকার রাখেন না। এরপর সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পরে উভয় পক্ষের দীর্ঘ শুনানি এবং বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়ে হাইকোর্ট তার রায় প্রদান করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী উজ্জ্বল ভৌমিক এই মামলার এমিকাস কিউরি হিসেবে মামলা পরিচালনায় সহায়তা করেন।
এতদিন বাংলাদেশে হিন্দু উত্তরাধিকারিত্বে যারা মৃত ব্যক্তির শ্রাদ্ধে শাস্ত্রমতে পিণ্ডদান করতে পারে তারাই মৃত ব্যক্তির একমাত্র সম্পত্তির উত্তরাধিকার ছিল। বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারী নীতিতেও বলা হয়েছে সমান অধিকারের কথা। কিন্তু সম্পত্তিতে এ দেশের হিন্দু নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠা পায়নি এত কাল। গতকালের এ রায়ের ফলে হিন্দু নারীরা সেই উত্তরাধিকারের স্বীকৃতি পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রচলিত আইন অনুযায়ী, হিন্দু বিধবা নারীরা স্বামীর কৃষিজমিরও অংশীদার হতেন না। কিন্তু ১৯৯৬ সালে খুলনার হিন্দু বিধবা নারী গৌরী দাসীর নামে কৃষিজমি রেকর্ড হয়। এর বিরুদ্ধে একই বছর খুলনা বটিয়াঘাটা উপজেলা আদালতে মামলা করেন তার দেবর জ্যোতিন্দ্রনাথ মণ্ডল। সেই মামলা পরে যায় খুলনা কোর্টে। ১৯৯৬ সালেই এই মামলার বিরুদ্ধে আপিল করেন গৌরী দাসী। এরপর গত ২৪ বছর ধরে চলে এই মামলা। অবশেষে গতকাল আপিল নিষ্পত্তির মাধ্যমে ঘোষণা করা হলো ঐতিহাসিক রায়।
বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী মামলার পর্যবেক্ষণে হিন্দু বিধবা নারীরা স্বামীর কৃষিজমিরও অংশীদার বলে রায় দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী উজ্জ্বল ভৌমিক সাংবাদিকদের জানান, ১৯৪৭ সালে ইন্ডিয়ান ফেডারেল কোর্টের এ সংক্রান্ত এক মামলার রায়ে কৃষিজমিতে অংশীদারিত্ব হারায় হিন্দু বিধবা নারীরা, যা পরবর্তীকালে ১৯৭২ সাল থেকে বাংলাদেশের আইনে সংযুক্ত করা হয়। তবে আজকের ঐতিহাসিক রায়ের ফলে ৮৩ বছর পর স্বামীর সম্পত্তিতে অধিকার ফিরে পেলেন হিন্দু বিধবা নারীরা। হাইকোর্টের এ রায়ের ফলে এখন থেকে কৃষিজমিসহ স্বামীর সব সম্পত্তির ভাগ স্ত্রী পাবেন বলেও জানান এই আইনজীবী।
- নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা
- জলঢাকায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
- কুড়িগ্রাম সোনালী ব্যাংক লিমিটেডে এটিএম বুথের উদ্বোধন
- বীরগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- বীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
- ক্যান্সারে আক্রান্ত শাহিনের পাশে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি
- বীরগঞ্জে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
- সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত
- করোনা আপডেট: দেশে ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৮৮
- ‘প্রধানমন্ত্রীর মুখ মলিন হয়, এমন কাজ থেকে আমরা যেন বিরত থাকি’
- বাংলাদেশে অপার সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বাণিজ্যিক পাম চাষ
- নবরূপে সেজেছে ভাসানচর, মিলবে আধুনিক সুবিধা
- দেশের ভূমিকে ডিজিটাল করতে প্রকল্প হাতে নিচ্ছে সরকার
- শীতে করোনা: ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহের প্রস্তুতি চূড়ান্ত হচ্ছে
- দেশের নয়, বিএনপির চরম দুঃসময় চলছে : ওবায়দুল কাদের
- শেখ হাসিনা একজন আদর্শ সন্তান, দূরদর্শী রাষ্ট্রনায়ক
- আধুনিক রূপ দেওয়া হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে
- ‘প্রকৃতির জন্য অঙ্গীকার’ উদ্যোগ নিয়েছে শেখ হাসিনাসহ ৬৪ বিশ্বনেতা
- রংপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য
- করোনা মোকাবেলায় মার্কেল জেসিন্ডাকে ছাড়িয়ে শেখ হাসিনা
- দেশ ভালোভাবে চলছে তাই বিএনপির এতো গাত্রদাহ- কাদের
- শেখ হাসিনা এখন অবিকল্প নেতৃত্ব
- জেগে ওঠা নারীদের অনুপ্রেরণার নাম শেখ হাসিনা
- দিনাজপুরে নতুন আরো ৫ জন করোনায় আক্রান্ত
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রংপুরে যুবলীগের খাবার বিতরণ
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা
- ভারতে ৬০ লাখ করোনা রোগীর মধ্যে ৫০ লাখই সুস্থ
- ফেদেরারকে ছোঁয়ার মিশনে নেমেই জিতলেন নাদাল
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


