ইসলামে মাতৃভাষার মর্যাদা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১
Find us in facebook
মায়ের সঙ্গে যেমন সন্তানের সম্পর্ক গভীর, মাতৃভাষার সঙ্গে মানুষের সম্পর্কও তেমনি গভীর। সন্তান জন্মের পর যখন কথা বলতে শেখে তখন সে তার মায়ের ভাষাতেই কথা বলে, এটা তার স্বভাবগত ও জন্মগত চাহিদা। ইসলাম মানুষের এ চাহিদার যথেষ্ট মূল্যায়ন করেছে। প্রত্যেক জাতির কাছে আল্লাহর পয়গাম পৌঁছানোর জন্য এই জগতে ধারাবাহিকভাবে নবি ও রসুল এসেছেন।
পৃথিবীর নানা দেশে নানা ভাষাভাষী মানুষের কাছে আল্লাহ অসংখ্য নবি-রসুল পাঠিয়েছেন। সব নবি-রসুলের ওপর আল্লাহ ওহি পাঠিয়েছেন তাদের স্বগোত্রীয় ভাষায়। মহান রব্বুল আলামিন সুরা ইবরাহিমের ৪ নম্বর আয়াতে ইরশাদ করেন—‘আমি প্রত্যেক রসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যেন তারা তাদের সম্প্রদায়ের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারে।’
নবি ও রসুলগণ যদি সুকৌশলে মানুষকে আল্লাহর পথে নিজ মাতৃভাষায় আহ্বান না করতেন, তাহলে জনসাধারণ তা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারত না। কেননা আহ্বানকারী যদি এক ভাষার হন, আর তার জাতি যদি হয় ভিন্ন ভাষাভাষী, তবে তার ডাকে কেউই সাড়া দেবে না। তাই দিন প্রচারে ইসলাম মাতৃভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে ‘আশরাফুল মাখলুকাত’—সৃষ্টির সেরা জীব।
এই মানুষকে আল্লাহ এমন একটি নেয়ামত দিয়েছেন যা অন্য কোনো প্রাণিকে দেননি; আর তা হচ্ছে মানুষের মুখের ভাষা। আল্লাহ সুরা রুমের ২২ নম্বর আয়াতে বলেন—‘তার নির্দেশনাবলির অন্যতম হলো : আসমান-জমিন সৃষ্টি, তোমাদের বর্ণের ভিন্নতা এবং ভাষার ভিন্নতা।’ আল্লাহ তায়ালা দুনিয়ায় কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন। তিনি নিপুণতার সঙ্গে প্রত্যেকটি মানুষকে অন্য মানুষ থেকে আলাদাভাবে তৈরি করেছেন। তাদের মধ্যে দিয়েছেন রংয়ের ভিন্নতা, ভাষার ভিন্নতা, দিয়েছেন রুচির বৈচিত্র্য। এর মাধ্যমেই আল্লাহর মহা কুদরত ও অপরূপ মহিমা ফুটে উঠেছে।
পৃথিবীর প্রত্যেক জনপদে সব জাতির নিজস্ব ভাষা রয়েছে; যা তাদের মায়ের ভাষা, মুখের ভাষা, স্বপ্নের ভাষা এবং প্রাত্যহিক মনের অব্যক্ত বিষয়গুলো প্রকাশের ভাষা। মমতাময়ী মায়ের কাছ থেকে প্রথম সে ভাষা শেখে বলে তার নামকরণ করা হয়েছে মাতৃভাষা। বর্তমানে বিশ্বে প্রচলিত ছয় সহস্রাধিক ভাষার মধ্যে এক এক জনপদের লোকেরা তাদের সেই প্রিয় মাতৃভাষায় কথা বলে থাকেন। মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষার সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে পৃথিবীর অনেক দেশ ও অঞ্চলকে। তুরস্ক, বুলগেরিয়া, মধ্য এশিয়ার অঞ্চলগুলো এবং ভারতের উত্তর প্রদেশসহ বিভিন্ন জনগোষ্ঠী আন্দোলন-সংগ্রাম করেছেন।
তবে আমাদের মাতৃভাষার অধিকার রক্ষায় শুধু আন্দোলন-সংগ্রামই নয়, জীবনও দিতে হয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে রচিত হয়েছে অমর এক শোকগাথা; যেখানে শাহাদতের সুধা পান করতে হয়েছে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেককেই। বাংলার দামাল ছেলেরা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে মায়ের ভাষাকে মুক্ত করেছিলেন বলেই আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের উচিত ভাষা শহিদদের জন্য দোয়া করা এবং বিশুদ্ধ মাতৃভাষা চর্চা করা, বাংলাকে সব বিকৃতি থেকে রক্ষা করা।
লেখক:মুফতি মীযানুর রহমান রায়হান
বাংলাদেশ বেতারের উপস্থাপক ও ধর্মীয় আলোচক
- বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস তিস্তা জোনের খেলার উদ্বোধন
- দিনাজপুরে নারীসহ ১৩ আসামি গ্রেফতার
- কুড়িগ্রামে মোটরসাইকেল চাপায় শিক্ষক নিহত
- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- রংপুরে প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেপ্তার
- সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই আন্দোলনে বিএনপি
- বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়িছাড়া করার অভিযোগ
- কুড়িগ্রামে জাল সনদে ভোটার হতে গিয়ে যুবক আটক
- ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের টায়ার বিস্ফোরণে একজন নিহত
- দিনাজপুরে ‘সাদা সোনা’য় আশাবাদী চাষিরা
- গাইবান্ধায় স্থায়ী ঠিকানা পেল ৫০ সাঁওতাল পরিবার
- দারিদ্র্য এখন জাদুঘরে যাওয়ার উপক্রম- আইজিপি
- প্রযুক্তির এ যুগে জনস্বার্থেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট- কাদের
- রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যে খুনের রাজনীতি স্পষ্ট- কাদের
- করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫
- কয়েকটি দেশের ভিসার জন্য করোনা টিকা বাধ্যতামূলক হচ্ছে
- দুই পক্ষের স্বার্থে গুগলকে চুক্তির প্রস্তাব বাংলাদেশের
- ‘দেশেই তৈরি হবে বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারী বাস’
- দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অবস্থানে বাংলাদেশের অর্থনীতি
- মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনব্যাপী আয়োজন
- পি কে ও সহযোগীদের কাছ থেকে ২৬০০ কোটি টাকা জব্দ
- বোরকা পরে বিধবাকে ধর্ষণ করল ছাত্রদল নেতা!
- এক সময় মানুষ ভুলেই যাবে, দেশে দারিদ্র্য ছিল: আইজিপি
- খালেদার সাজা স্থগিতের মেয়াদ শেষ হতে চললেও মাথা ব্যথা নেই বিএনপির
- মাঠ জুড়ে দেশীয় ‘সাদা সোনা’ খ্যাত রসুনের আবাদ করেছেন কৃষকরা
- তৃণমূলের কমিটি নিয়ে লেজেগোবরে বিএনপি
- সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদস্য হলো বাংলাদেশ
- রংপুর চিড়িয়াখানার সেই জলহস্তীটি যাওয়ার বেঁচে নেই
- প্রধানমন্ত্রীকে বাবার লেখা বই উপহার দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- সুন্দরগঞ্জে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- স্বাধীনতা মানেই যুদ্ধ, তাইওয়ানকে সতর্ক করল চীন
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নারী শ্রমিকের কদর বাড়ছে সৈয়দপুরে
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’
- বেরোবি প্রশাসনিক ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা: ছাত্রলীগের আল্টিমেটাম
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার
- অবশেষে ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- রেলস্টেশন পরিষ্কারে গাইবান্ধার একদল তরুণ-তরুণী


