মিঠাপুকুরে চাঞ্চল্যকর শিশু রব্বানী হত্যার ঘটনায় গ্রেফতার ২
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০
Find us in facebook
রংপুরের মিঠাপুকুর উপজেলায় চাঞ্চল্যকর শিশু গোলাম রব্বানী ওরফে রাব্বী হত্যার মূল পরিকল্পনাকারীসহ ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. আল আমিন হোসেন ও মো. মহিদুল ইসলাম ওরফে মুসফিকুর।
মঙ্গলবার উপজেলার সুলুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি মোবাইল, ৯টি সিম ও একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন।
সিনিয়র এএসপি মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।
তিনি আরো জানান, গত ২০ নভেম্বর সকালে নিহত রাব্বী বাড়ির পাশের মাঠে খেলতে যায়। এরপর দুপুর গড়িয়ে গেলে বাসায় না আসায় তার বাবা, মা ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরের দিন মিঠাপুকুর থানায় রাব্বীর মা একটি জিডি করেন। শনিবার সন্ধ্যায় অপহরণকারীরা রাব্বীর বাবার মোবাইলে কল দিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে ধান ক্ষেতে রাব্বীর মরদেহ পাওয়া যায়। মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মহিদুল রবি টাওয়ারে কাজ করতো। ব্যাটারি চুরি করার কারণে তার চাকরি চলে যাওয়ায় সে জীবিকা নির্বাহের জন্য চুরি, মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। মহিদুল ও আল আমিন প্রতিবেশী এবং তারা সর্ম্পকে চাচা ভাতিজা। আল আমিন আইপিএল জুয়ায় জড়িয়ে পড়ে ২০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়। টাকা পাওনাদাররা বার বার চাওয়ার কারণে সে মহিদুলের কাছে টাকা ধার চায়।
মহিদুল তখন তাকে বুদ্ধি দেয় তার কাছে কোনো টাকা নেই। রাব্বীর বাবা রফিকুলের অনেক টাকা আছে। তার বাচ্চাকে অপহরণ করতে পারলে বেশ কিছু টাকা আদায় করা যাবে। মহিদুল তাকে ২টি ঘুমের ওষুধ দেয়। মহিদুলের পরামর্শে সে রাব্বীকে চকলেট দেয়ার কথা বলে শুক্রবার ১১ টার দিকে তাকে তার বাসায় আনে। চকলেটের সঙ্গে কৌশলে ২টি ঘুমের ওষুধ সেবন করায়। ঘুমের ওষুধ সেবন করার পর ১৫ মিনিটের মধ্যে রাব্বী অচেতন হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় রাব্বীকে বস্তায় ভরে বাড়ির পাশে খড়ের গাদায় রেখে তারা দুইজন পাহারা দেয়। রাত ১১ টার দিকে রাব্বী জেগে গেলে তাদেরকে চিনতে পারে এবং চিৎকার করার চেষ্টা করে। এ সময় তারা রাব্বীকে হত্যার পরিকল্পনা করে। রাব্বীকে বস্তায় ভরে পাশের মাঠে নিয়ে যায়। গলা টিপে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়।
তারা আরো জানায়, মহিদুলের পরামর্শে আল আমিন অপহরণকারী সেজে তার মোবাইল থেকে রাব্বীর বাবা রফিকুলকে মুক্তিপণের টাকা দেয়ার জন্য ছেলেকে হত্যার পরও কল দিতে থাকে। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড সংঘটনের পর আসামিরা আটক হওয়ার আগ পর্যন্ত মুক্তিপণের টাকা দাবি করাসহ স্বাভাবিক জীবন যাপন করতে থাকে।
- ত্বকে বার্ধক্যের ছাপ রোধ করতে অব্যর্থ রসুন
- কার্যত কোনো ভূমিকা না থাকায় বিএনপিকে পঙ্গু ভাবেন কূটনীতিকরা
- এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী
- বিএনপির লাভবান হওয়ার কৌশল জানালেন ড. হাছান মাহমুদ
- দিনাজপুরের হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু
- ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে নতুন স্কিম গঠন
- দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
- মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছে ৯ লাখ ভূমিহীন পরিবার
- নিয়ন্ত্রণের পথে বাংলাদেশ!
- এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কে আসবে সারাদেশ
- বিএনপির কথায় লাফঝাঁপ করছেন মৌলবাদীরা
- নেইমার-এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলে বাধা দেবে না পিএসজি
- বিশিষ্ট অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই
- হ্যাকিংয়ের মাধ্যমে জিম্মি করা হারাম
- ভারতের অরুণাচলে ঢুকে গ্রাম তৈরি করছে চীনা সেনাবাহিনী
- এবার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় প্রণোদনা
- মাঘের শীতে কাঁপছে পঞ্চগড়
- কুড়িগ্রামে মুক্তির দুই দিন আগে কারাবন্দির মৃত্যু
- মাঠ ভরা সরিষা ফুলে স্বপ্ন বুনছে কৃষক
- বাগভান্ডার সীমান্তে ভারতে ঢোকার সময় একজন আটক
- শেখ হাসিনার নেতৃত্বেই দেশ হবে উন্নত-সমৃদ্ধ- রাষ্ট্রপতি
- ভারতের ‘উপহার’ ২০ লাখ টিকা আসছে বুধবার
- জনগণের টাকা খরচে সতর্ক হতে হবে- পরিকল্পনামন্ত্রী
- জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে র্যাবের হট লাইন
- করোনা ভ্যাকসিনের সুরক্ষা অ্যাপ প্রস্তুত- পলক
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে সরকার- পরিবেশমন্ত্রী
- সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- স্বপ্নের ঘর পাচ্ছে দিনাজপুরের ২১৫ পরিবার
- চিতলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৭
- হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- দিনাজপুরে করোনায় নতুন আরো ১৩ জন আক্রান্ত
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার


