• সোমবার   ০৮ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২৪ ১৪২৭

  • || ২৪ রজব ১৪৪২

সর্বশেষ:
সংসদে নারী প্রতিনিধিত্বে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল: প্রধানমন্ত্রী আজ আন্তর্জাতিক নারী দিবস করোনার এক বছর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সফল চেষ্টায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সর্বনাশা এই বৈশ্বিক মহামারির অভিশপ্ত ছোঁয়া নারী দিবসে শ্রেষ্ঠ ৫ জয়িতা পেলেন সম্মাননা

বিয়ের পর ক্যামেরার সামনে স্ত্রীকে নিয়ে বরুণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

Find us in facebook

বিয়ে করলেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। ছোটবেলার বান্ধবীর সঙ্গেই রবিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। রবিবার আলিবাগে বসে বরুণ-নাতাশার বিয়ের আসর। রবিবার রাতে বিয়ের অনুষ্ঠানের পর ক্যামেরার সামনে হাজির হন নব দম্পতি।

অফ হোয়াইট লেহেঙার সঙ্গে রং মিলিয়ে গয়না, কালিরা, চূড়া পরে ক্যামেরার সামনে হাজির হন নাতাশা দালাল। বরুণের হাতে হাত রেখে নাতাশা যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন যেন খুশি ধরে রাখতে পারেননি বলিউড তারকার স্ত্রী। 

ক্যামেরার সামনে একের পর এক পোজ দেন বরুণ-নাতাশা। এমনকী ক্যামেরা ম্যানদের জন্য জন্য লাড্ডু, মিষ্টি-সহ বিভিন্ন খাবারও বরুণ,নাতাশা পাঠিয়ে দেন।

বরুণ-নাতাশার বিয়েতে হাজির হন বলিউডের একাধিক তারকা। পরিচালক করণ জোহর থেকে মণীশ মালহোত্রা, প্রত্যেকেই হাজির হন হাই প্রোফাইল বিয়ের আসরে এমনকী, তাঁর ছেলে (বরুণকে নিজের ছেলে বলেই সম্মোধন করেন করণ জোহর) পুরোপুরি বড় হয়ে গেছে বলে বরুণের বিয়ের পর মন্তব্য় করেন পরিচালক করণ জোহর 

Place your advertisement here
Place your advertisement here