বিএনপি থেকে গণ পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে পীরগাছার নেতা-কর্মীরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আফছার আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা’র বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। দাবি আদায়ে সাতদিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় দল থেকে গণ পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছে পীরগাছা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে আল্টিমেটাম ঘোষণা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মতিয়ার রহমান।
এ সময় সংবাদ সম্মেলন থেকে সাতদিনের আল্টিমেটাম দিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে পীরগাছা উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল সদস্য, নেতা-কর্মী দল থেকে গণ-পদত্যাগ করার পাশাপাশি দুর্বার আন্দোলনে হুশিয়ারি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির আহমেদ, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি মোস্তাফিজার রহমান রেজা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল মান্নান সর্দার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সদস্য আব্দুল আলীমসহ উপজেলার নয়টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সভাপতি আফছার আলী দুইবারের ইউপি সদস্য ও তিনবারের ইউপি চেয়ারম্যান। তিনি পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং জনপ্রিয় নেতা। পাশাপাশি উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। ব্যবসায়ী নেতা হিসেবেও সবার কাছে গ্রহণযোগ্য। তৃণমূল থেকে উঠে আসা রাঙ্গা ও সভাপতি আফছারের নেতৃত্বে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয় লাভ করা সম্ভব হয়েছে। তাদের কারণে রংপুর জেলার মধ্যে পীরগাছা উপজেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। যার কারণে ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে পীরগাছায় ৮৪টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রেও নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হয়নি।
খন্দকার মতিয়ার বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনে যাদের অবদান সাহসিকতার। তাদের মতো নেতাকে কারণ দর্শানোর কোনো নোটিশ না দিয়ে, অভিযোগের সত্যতা যাচাই-বাছাই না করে এবং আত্মপক্ষ সমর্পণের সুযোগ না দিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে দলের সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া ষড়যন্ত্রমূলক। যা পীরগাছা উপজেলা বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত বলে তৃণমূলের নেতা-কর্মীরা মনে করে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পীরগাছা উপজেলা বিএনপিকে যারা জীবনের চেয়ে বেশি ভালোবেসে সংগঠিত করেছে। দলের নির্দেশনা অনুযায়ী আন্দোলন সংগ্রাম করে তৃণমূলে বিএনপির অবস্থানকে শক্ত অবস্থানে ধরে রেখেছে। সেই নেতাদেরকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত অবৈধ ও ষড়যন্ত্রমূলক।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে পীরগাছা উপজেলা সভাপতি আফছার আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। কারণ হিসেবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দল বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দেখানো হয়েছে।
- চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইনে বাংলাদেশের ইঞ্জিনের মহড়া অনুষ্ঠিত
- পঞ্চগড়ে ১ ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী!
- সরকারি প্রচেষ্টায় ক্রমশই উন্নতির দিকে মোংলা সমুদ্রবন্দর
- মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব
- ‘আমাদের লাল-সবুজ পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক’
- বঙ্গবন্ধুর দর্শন: নারীর ক্ষমতায়ন
- শেখ হাসিনার বাংলাদেশ
- জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা
- নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
- বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা
- কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সে বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিনজন আটক
- রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় চারজন গ্রেফতার
- দেশে করোনায় নতুন আক্রান্ত ১৪৩৬, মৃত্যু ১৫
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত
- চলতি বছর রোহিঙ্গা শরণার্থীদের ৯৬ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- অনলাইন ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা
- মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তায় বিজিএমইএকে ১ কোটি ৮২ লাখ টাকা
- বাংলার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার
- ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত অনুমোদন
- মাস্ক না পরলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন সেবা মিলবে না
- দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ
- জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি
- কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন
- আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের
- কোন্দল আর বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড একেবারেই উদাসীন
- বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ
- আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে চান অভিনেত্রী পপি
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


