দেশের ইতিহাসে প্রথম দুই কার্য দিবসেই শেষ হলো ধর্ষণ মামলার বিচার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০
Find us in facebook
রংপুরে মাত্র দুই কার্য দিবসের শুনানিতেই একটি ধর্ষণ মামলার বিচার কাজ শেষ করে রায় ঘোষণা করেছে আদালত। মামলায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় প্রদান করেন। বাংলাদেশের ইতিহাসে এত দ্রুত ধর্ষণ মামলার রায় ঘোষণার বিরল দৃষ্টান্ত এটি।
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ৮ জানুয়ারি রংপুরের কাউনিয়া উপজেলার একটি গ্রামে বিয়ের আশ্বাসে বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নিকটাত্মীয় মোস্তাফিজার রহমান। এ সময় পর পর তিনদিন তাদের মধ্যে শারীরিক সম্পর্কের ঘটনা ঘটে। তবে এরপর ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় মোস্তাফিজার। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা দায়ের করেন ওই নারী। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে আদেশ দেন। পিবিআই তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত আসামি মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়।
চলতি বছরের ২ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চার্জ গঠন করে ২৩ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সোমবার মামলার বাদীসহ ৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হলে মঙ্গলবার আদালত মামলার যুক্তি-তর্ক প্রদর্শন ও রায়ের দিন ধার্য করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সরকার পক্ষের ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শুনানির পর বিকেলে রায়ের সময় ঘোষণা করেন বিচারক। পরে বিকেল পৌনে ৫টায় বিচারক আসামি মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস ঘোষণা করে।
আদালত কক্ষ থেকে বেরিয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রইচ উদ্দিন বাদশা বলেন, তারা ন্যায়বিচার পেয়েছেন। সেই সঙ্গে মাত্র দুই কার্য দিবসেই শুনানি শেষ করে মামলার বিচার সম্পন্ন করায় বিচারককে ধন্যবাদ জানিয়ে বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা গেলে অপরাধ প্রবণতা কমে যাবে।
অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাকজিয়া হাসান বলেন, দুই দিনেই বিচার শেষ করে ইতিহাস সৃষ্টি করেছেন বিচারক। রায় সম্পর্কে তিনি বলেন, মামলার বাদী তার সাক্ষ্য ঠিকমতো দিতে পারেননি। মামলা প্রমাণিত না হওয়ায় বিচারক আসামিকে খালাস দিয়েছেন।
- বেরোবি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- হাবিপ্রবিতে সিপিই বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
- কুড়িগ্রামে কেমিস্টস্ সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
- নীলফামারীতে প্রথম ধাপে করোনার ৬০ হাজার ডোজ টিকা আসছে
- রপ্তানিযোগ্য আলুর উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেয়া হচ্ছে- কৃষিমন্ত্রী
- ঠাকুরগাঁও পৌর নির্বাচনে আ’লীগের পরিচালনা কমিটির বর্ধিত সভা
- চট্টগ্রাম সিটির নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে-ওবায়দুল কাদের
- রংপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যখন টর্চার সেল
- ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের কন্টিনজেন্ট
- দেশে প্রথম ভ্যাকসিন নিলেন নার্স রুনু ভেরোনিকা কস্তা
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ১৭ জনের প্রাণহানি
- করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরে আনতে হাজার কোটি টাকার তহবিল
- তারল্য বাড়াতে সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইসিবি
- ‘কাজ ঝুলিয়ে রাখা ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার’
- একজন কর্মকর্তা একাধিক প্রকল্পের পিডি দায়িত্বে থাকতে পারবেন না
- অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ব্যবহার কমাতে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব
- সিনিয়র নেতাদের অযাচিত হস্তক্ষেপে স্থবির ছাত্রদলের রাজনীতি
- রাতারাতি ত্বকের উজ্জ্বলতা ফেরাতে যা করবেন
- ‘অর্থনৈতিক উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে হবে’
- নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে: সায়মা ওয়াজেদ
- টিকায় অগ্রাধিকার পাবেন কারা, সংসদে তালিকা দিলেন প্রধানমন্ত্রী
- ৩ কোটির বেশি ভ্যাকসিন কেনার ব্যবস্থা সম্পন্ন- প্রধানমন্ত্রী
- চরম হতাশায় ভুগছে বিএনপি
- করোনাকালে সবচেয়ে বেশি আয় করেছে বার্সা
- কথা রাখেন নি শাকিব, অভিযোগ অনন্য মামুনের
- নতুন প্রজন্মের ঈমান রক্ষায় করণীয়
- পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী কন্তে
- মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা, কাঁদলেন হাজারো মানুষ
- রংপুরে ৩ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ


