• বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১৩ ১৪২৭

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
কর্মকর্তাদের বদলির কারণে উন্নয়ন যেন বাধা না পায়: প্রধানমন্ত্রী প্রবাসীদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার রেলে গতি বাড়াতে যুক্ত হচ্ছে ১১শ` কোটি টাকার বগি ও ইঞ্জিন দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে স্বস্তিতে রাখতে চায় সরকার দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার

কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

Find us in facebook

কুড়িগ্রামের রৌমারীতে জ্বর-সর্দি নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত ওই নারীর বাড়ি উপজেলার বন্দবেড় ইউপির পাখিউড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম।

তিনি জানান, জ্বর-সর্দি নিয়ে ২৫ জুন গাজীপুর থেকে বাড়িতে আসেন ওই নারী। এরপর তার গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। বুধবার সকালে তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী থানার ওসি (তদন্ত) মোন্তাছের বিল্লাহ জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌসের তত্ত্বাবধানে ওই নারীর দাফন সম্পন্ন করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here