একটি গাছে ঝুলছে ১১৮ থোকা আঙুর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ জুলাই ২০২৪
Find us in facebook
মাসুদ রানা। বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে করেছেন স্নাতক ও স্নাতকোত্তর। ছোটবেলা থেকে তার বাগানের শখ। আর সেই শখ থেকেই মাত্র ১০ কাঠা জমিতে গড়ে তোলেন ফলের বাগান। সম্প্রতি সেখানে করেন পরীক্ষামূলক আঙুর চাষ। পরীক্ষামূলক লাগানো একটি গাছে ঝুলছে ১১৮ থোকা আঙুর।
তার পরীক্ষামূলক এ চাষের মাধ্যমে পঞ্চগড়ে প্রথমবারের মতো যাত্রা শুরু হয়েছে আঙুর চাষের। গত দুই বছর আগে জার্মানি থেকে সংগ্রহ করা ভেরা কারনামি জাতের আঙুর চারা লাগান মাসুদ। এখন সেই গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হালকা কালো রঙের ১১৮টি আঙুরের ছড়া। তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর তা দেখতে বাগানে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা।
মাসুদ রানা বলেন, আমার বাগানে নতুন ফল আবাদ হিসেবে আঙুর যুক্ত করেছি। বাগানে ছোট বড় মিলে শতাধিক আঙ্গুরের চারা লাগিয়েছি। তার মধ্যে জার্মানি থেকে আমদানি করা ভেরা কারনারমি জাতের একটি আঙুর গাছ আমাকে একজন উপহার দিয়েছিলেন। পরে সেটি লাগিয়ে অবাক হয়েছি পঞ্চগড়ের মাটিতেও আঙুর চাষের জন্য উপযোগী। মাত্র একটি গাছে ১১৮টি থোকা ধরেছে।
তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে ফলের চারা সংগ্রহ করে রোপণ করি। পরে সেখান থেকে চারা উৎপাদন করি। প্রথমবারের মতো আঙুর আবাদ শুরু করেছি। সামনে চারাও বিক্রি করব। বিশেষ করে আঙুর ফলের আবাদ ছড়িয়ে পড়লে দেশের আমদানি নির্ভরতা কমে আসবে।
কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কি না জানতে চাইলে মাসুদ রানা বলেন, না এ ধরনের কোনো সহযোগিতা পাইনি। আর সহযোগিতার জন্য তাদের কাছে যাওয়াও হয়নি।
জানা যায়, মাসুদ রানা ২০১৮ সালে ১০ কাঠা জমিতে গড়ে তোলেন বাগান। পরে জমি বাড়িয়ে তা ১৮ বিঘাতে গড়ে তোলেন। এ বাগানে বিশ্বের নামিদামি জাতের আমের পাশাপাশি চাষ করছেন মাল্টা, কমলা, ত্বিন ফল, লেবুসহ কয়েকজাতের আপেল। তুরস্ক ও জার্মানি থেকে ত্বিন ফল, কমলা, আঙুর ও মালটার জাত সংগ্রহ করে নার্সারি ও ফল আবাদ করে হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। এসব বাগান থেকে তার বার্ষিক আয় কোটি টাকার ওপরে। তিনি তার ফল আবাদের মধ্য দিয়ে স্বপ্ন দেখছেন অ্যাগ্রো ট্যুরিজম গড়ার।
এদিকে মাসুদ রানার বাগান ঘিরে অনেকের হয়েছে কর্মসংস্থান। বর্তমানে ১০-১৫ জন যুবকের কর্মসংস্থান হয়েছে। তারা বাগানের বিভিন্ন ক্যাটাগরির কাজ করছেন। কেউ গাছের কলম তৈরি করেন, কেউ পরিচর্যার কাজ ও কেউ বাগানের ফল তুলে তা প্যাকেজিংয়ের কাজ করেন। এসব শ্রমিকদের কয়েকজন চারা তৈরির কাজ করেন। দিনশেষে ভালো আয় করেন তারা।
জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ মো. নইমুল হুদা সরকার বলেন, পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে এখনো আঙুর চাষ শুরু হয়নি। যদি কেউ ব্যক্তিগতভাবে করে থাকেন, করতে পারেন তা জানা নেই। তবে এ ধরনের চাষাবাদে কৃষকদের উৎসাহ ও কারিগরি সহযোগিতা করা হবে।
- আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত: ডিএমপি কমিশনার
- লাখ লাখ টাকায় চাকরিদান চুক্তি করতেন আবেদের ‘দোসর’ প্রিয়নাথ
- দীর্ঘায়ু বন্যায় কুড়িগ্রামের মানুষ, মানবিক বিপর্যয়ের শঙ্কা
- স্কুল ব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, অতঃপর...
- ‘অন্ধ হতে চাই না, সহযোগিতা করুন’, দু’চোখ হারানো ইয়াসিনের আর্তনাদ
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ
- সৈয়দপুরে বর্না আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
- ইংল্যান্ড-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা
- দুর্ঘটনায় হাড় ভেঙে গেছে উর্বশীর
- রেডিও-টিভির আজানের জবাব দেওয়ার বিধান
- দিনাজপুরের ব্যানানা আম দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে
- ওসি সেজে ফোন, প্রতারক চক্রের ফাঁদে প্রধান শিক্ষক
- লালমনিরহাটে আগুনে ঘরসহ তিনটি গরু পুড়ে ছাই
- নীলফামারীতে আস সুন্নাহর সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
- রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে বীজ বিতরণ
- নীলফামারীতে জনসংখ্যা দিবস পালিত
- কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
- যেসব নিয়ম মানলে ডায়াবেটিস থেকে দ্রুত মুক্তি মিলবে
- ‘চা নিয়ে অবৈধ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’
- ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতনির
- টাইপিস্ট থেকে পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর, যা জানাল গ্রামবাসী
- অনিদ্রায় ভুগলে সঙ্গীর পাশে গিয়ে ঘুমান, আছে নানা উপকার
- কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ, যা বললেন হাইকোর্ট
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো অর্ধশতাধিক নিহত
- বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
- জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- ঈদের নামাজে শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- টানা ৭ দিন বন্ধের ফাঁদে বাংলাবান্ধা স্থলবন্দর
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- শিক্ষার্থীদের আচরণে বেরোবিতে বেড়েছে পাখির বিচরণ
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- রংপুরে ইউসেপের আবাসিক ভবনে আগুন
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান



