বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাজনীতির দেয়াল সৃষ্টি হয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ মার্চ ২০২০
Find us in facebook
স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়েই দেশে রাজনীতির দেয়াল সৃষ্টি করা হয়েছে।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান একান্ত আলাপচারিতায় এ কথা বলেন। এছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার জাফর আহমেদ:
ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সরাসরি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক হয়েছেন সায়েম খান। ২১তম জাতীয় কাউন্সিলে সবচেয়ে বড় চমক তিনি। স্কুলজীবন থেকেই রাজনীতির হাতেখড়ি, এরপর থেকে ছাত্রলীগে সক্রিয় তিনি। তার জন্মস্থান গোপালগঞ্জে। ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতির মাঠে সরব ছিলেন।
রাজনীতিতে বিভাজনের বিষয়ে জানতে চাইলে সায়েম খান বলেন, রাজনীতিতে যে বিভাজন সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিতে প্রভাব ফেলবে। এই বিভাজনটা বড়দাগে সৃষ্টি হয়েছে ১৯৭১ সাল থেকে। বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আন্দোলন হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল দুষ্কৃতকারীরা। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হওয়ার পরেও দুষ্কৃতকারীরা আবার বিভিন্নভাবে একটি শক্তিশালীচক্র হয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করছে। মূলত তারা সুবিধার জায়গাটা পাওয়ার জন্য বা ক্ষমতার লোভে এসব করছে।
সায়েম খান আরো বলেন, রাজনীতির একটি আদর্শিক প্ল্যাটফর্ম আছে। সেই আদর্শিক প্ল্যাটফর্মের জায়গাটায় যখন আঘাত লাগে তখনই সেই ছোট্ট বিভাজন জায়গাটা আরো বড় হয়ে দাঁড়ায়। এখন কিন্তু সেই ফারাকের জায়গাটা আমরা স্পষ্টভাবে মোটাদাগে দেখতে পাচ্ছি। কোনোভাবেই অস্বীকার করতে পারিনা। এই বিভাজন বা ফারাকটাকে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঁপে দিয়ে যায় তাহলে এই ফারাক বা দূরত্বটা বিদ্যমান থাকবেনা নিশ্চিতভাবে বলতে পারিনা। দূরত্বটা অবশ্যই বিদ্যমান থাকবে। দূরত্বটাকে মুছে ফেলার জন্য হটককারী কার্যক্রম না দেখে হৃদয় দিয়ে রাজনীতিকে অনুভব করতে হবে।
তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে বিভাজন আরো বড় করা হয়েছে। আমি যদি এদেশের রাজনীতিকে দেখতে চাই তাহলে অবশ্যই বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে দেখতে হবে। তার আদর্শকে ধারণ করতে হবে। রাজনৈতিক ব্যক্তির যদি বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কোনো কাজে আসবে না।এদেশের মানুষের মুক্তিসংগ্রামে একক নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাসে গাঁথা। জনগণের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জাতির পিতাকে নির্মম-নিষ্ঠুরতার সঙ্গে সপরিবারে হত্যা করা হয়েছে। দাগটা তখন আরো মোটাদাগে তৈরি করেছে স্বাধীনতার পরাজিত শক্তি।
স্বাধীনতার প্রায় ৫০ বছর পরেও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে স্বপক্ষের শক্তিকে রাজনীতির মাঠে প্রতিযোগিতা করতে হয়- এ বিষয়ে সায়েম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পরেও রাজনীতির মাঠে স্বাধীনতার বিপক্ষের শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে হয়- এটা আমাদের ব্যথিত করে।
মূল ধারার রাজনীতি করার জন্য ছাত্রলীগের রাজনীতি কতটা অপরিহার্য- এ প্রশ্নের জবাবে তরুণ এ আওয়ামী লীগ নেতা বলেন, তৃণমূল থেকে রাজনীতি ও ছাত্রলীগ করার সুবিধা রয়েছে। এখন আমি কেন্দ্রীয় কমিটিতে এসেছি, এটা বৃহৎ সংগঠন, সব স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ হয়। ছাত্রলীগ থেকে যা শিখেছি তা এখন কাজে লাগবে ।
ছাত্রলীগের নেতাদের মধ্যে কোন বিষয়গুলো থাকা দরকার? এ প্রশ্নের জবাবে সায়েম খান বলেন, সর্বপ্রথম বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। এছাড়া রাজনৈতিক শিক্ষা শতভাগ পূর্ণ হবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে জনকল্যাণে রাজনীতি করতে হবে।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারণ কী? এ বিষয়ে সায়েম খান বলেন, এই সমস্যাটা হওয়ার কারণ হলো অবস্থানগত পার্থক্য। ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য গঠনতন্ত্র আছে। শুধু কেন্দ্রীয় কমিটির জন্য নয়, যা সবার জন্য সমান। তবে স্থান ও কালভেদে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তা সেভাবে রাখতে চায় না। কেন্দ্রীয় কমিটি তৃণমূলের ছাত্রলীগকে সরাসরি নির্দেশনা দেয়। ছাত্রলীগ ঠিকভাবে নির্দেশনা দিলেও স্থানীয় সময় সাপেক্ষে পরিবর্তন করে ফেলে স্থানীয় নেতৃবৃন্দ। তৃণমূলের ছাত্রলীগে অনেকেই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে না ঢুকে, সহজে ঢুকে যায়। এ কারণে সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় ব্যক্তির স্বার্থের কারণেই ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করা হয়।
ছাত্রলীগকে কোনো বার্তা দিতে চান কিনা? এ বিষয়ে সায়েম খান বলেন, বর্তমান ছাত্রলীগের একটি বড় কমিটি আছে। তারা যোগ্যতার ভিত্তিতেই দায়িত্ব পেয়েছেন। তাদেরকে পরিচালিত ও বার্তা দেয়ার জন্য আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মী আছেন। শুধু ছাত্রলীগ না, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সবার সর্বশেষ আস্থার ঠিকানা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দল ও নেতাকর্মীদের জন্য যে বার্তা দেবেন তা সবার জন্য শিরোধার্য।
- ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত
- সরকার কোটা সংস্কারের পক্ষেঃ আলোচনায় বসবে সরকার
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক
- মেসির ক্ষমা চাওয়ার দাবিতে চাকরিচ্যুত দেশটির ক্রীড়া কর্মকর্তা
- সরকারের বিভিন্ন বিভাগে নিচের গ্রেডে জনবল ঘাটতি, শীর্ষে অতিরিক্ত
- শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- উর্বশীর ফাঁস হওয়া ভিডিও ক্লিপ নিয়ে আলোচনা
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- চিরকুট লিখে প্রাণ দিলেন হাবিপ্রবির শিক্ষার্থী
- গাজায় যুদ্ধের সব নিয়ম ভেঙেছে ইসরায়েল, ২৪ ঘণ্টায় নিহত ৮১
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র!
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯২৪১ শিক্ষার্থী
- রাসূলুল্লাহ (সা.) আশুরার রোজার ফজিলত সম্পর্কে যা বলেছেন
- কুড়িগ্রামে বানের পানিতে ভেসে গেছে ৪ কোটি ৫৮ লাখ টাকার মাছ
- বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক
- ঘোড়াঘাটে কবর থেকে চুরি হওয়া হাড়গোড় উদ্ধার, আটক ৩
- হচ্ছে কর্মসংস্থান, কমছে পরিবেশ দূষণ
- রাতে ঘাম বাড়ে? যে রোগের পূর্বলক্ষণ
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন
- শোকের মাতমে শেষ হলো তাজিয়া মিছিল
- ব্যস্ততায় পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে
- হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
- জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
- যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করে রাজাকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান
- তিস্তার পানি কমছে, বেড়েছে ভাঙন আতঙ্ক
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- বৃটিশ রানির ‘গুপ্তচর বাহিনী’, রহস্যের জট খুললো ৪২৮ বছর পর



